প্রচ্ছদ দৈনিক খবর

মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় ৭ মুসলিম সদস্য

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। আজ সোমবার (১০ মে) সকাল পৌনে ১১টার পর রাজভবনে তার মন্ত্রিসভা’র শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

মমতার নতুন এই মন্ত্রিসভায় মু’সলিম সম্প্রদায় থেকে ৭ জন ঠাঁই পেয়েছেন। তার মধ্যে ৪ জন পূর্ণমন্ত্রী, ১ জন স্বাধীন প্রতিমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রয়েছেন। তবে ৪৩ জনের মন্ত্রিসভায় ১৭ জন নতুন মুখ রয়েছেন।

পূর্ণমন্ত্রীর দায়িত্বপ্রাপ্তরা হলেন- কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও গো’লাম রব্বানি। তাদের মধ্যে গো’লাম রব্বানি তৃণমূলের দ্বিতীয় মন্ত্রিসভায় অর্থাৎ বিদায়ী মন্ত্রিসভায় পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তিনজন। তাদের মধ্যে এই প্রথম মন্ত্রী হলেন আখরুজ্জামান। তিনি দুই বছর আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন।