প্রচ্ছদ দৈনিক খবর

মমতার মন্ত্রিসভায় জায়গা পেলেন না কোনো তারকা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রুদ্ধশ্বা’স এক নির্বাচন দেখলো পশ্চিমবঙ্গ। এবারের বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে হা’মলার শিকার হয়েছেন তারকারাও।

তবে সমানতা’লে ল’ড়াই করেও মন্ত্রিসভায় কোনো তারকাকে স্থান দেননি মমতা ব্যানার্জী।

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীক নিয়ে জিতে এসেছেন বেশ কয়েকজন তারকা। অ’বাক করা বিষয় হলো, নতুন মন্ত্রিসভায় তাদের নাম নেই।

ভা’রতীয় গণমাধ্যমের খবর, সামনে এসেছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলা তৃণমূল সরকারের ৪৩ জন মন্ত্রীর তালিকা। আর তাতে নাম নেই কোনো টালিউডের তারকা প্রার্থীর।

গত ৫ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা। এবং তারপর শপথ নিয়েছেন বিধায়করাও। সোমবার গঠিত হচ্ছে রাজ্যের নতুন মন্ত্রিসভা। শপথ নিয়েছেন ৪৩ জন জয়ী বিধায়ক।

এবারের ভোটে একঝাক তারকাকে মনোনয়ন দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, চিরঞ্জিৎ, লাভলি মৈত্র, অদিতি মুন্সি ও কৌশানি মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তীকে দলের টিকিট তুলে দেন মমতা।

তাদের মধ্যে ভোটে জয়ী হয়েছেন— জুন মালিয়া, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অদিতি মুন্সি, সোহম চক্রবর্তী ও চিরঞ্জিত চক্রবর্তী। তাদের কারো নাম নেই মন্ত্রিসভা’র তালিকায়।

আর সে খবর সামনে আসতেই সমালোচনার ঝড় তুলেছেন বিরোধী পক্ষের সম’র্থকেরা। তাদের মতে, শুধু ভোট পাওয়ার জন্যই টালিগঞ্জের তারকা প্রার্থীদের ব্যবহার করেছে তৃণমূল।