প্রচ্ছদ দৈনিক খবর

মনোজ ও মৌয়ের বিয়ে!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পরিচালক চয়নিকা চৌধুরী তার ফেসবুকে নতুন একটি ফটো অ্যালবাম তৈরি করেছেন। অ্যালবামের নাম ‘মনোজ ও মৌ এর বিয়ে..২৯/০৪/২১’। নির্মাতার এ পোস্টে চোখ আ’ট’কে গেছে অনেকের। কমেন্টস বক্সে মনোজ-মৌকে শুভেচ্ছা জানাচ্ছেন তারা।

সত্যি কি বিয়ে করেছেন অ’ভিনেতা মনোজ প্রামাণিক ও উপস্থাপিকা মৌসুমী মৌ? এমন প্রশ্ন অনেকের মনে। কারণ, চয়নিকা চৌধুরীর শেয়ার করা ছবিগুলোতে বিয়ের সাজেই দেখা গেছে তাদের। দুজনের গলায় গো’লাপ ফুলের মালা। মনোজ পরেছেন কালো পাঞ্জাবি, মৌয়ের গায়ে লাল শাড়ি।

ফেসবুকে এমন ছবি দেখে চ’মকে গেছেন অনেকেই। হঠাৎ করেই বিয়ে হয়ে গেল তাদের! বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ছবিগুলো শেয়ার করেন চয়নিকা।

ক্যাপশনেও লিখেছেন, ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’ মুহূর্তেই ভাই’রাল হয়েছে ছবিগুলো। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি চয়নিকা, মনোজ বা মৌ।

খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে নয়, নাট’কে বিয়ে করেছেন মনোজ-মৌ। তাদের বিয়ে দিয়েছেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি করো’নামুক্ত হয়েছেন এ নির্মাতা।

তারপরই নির্মাণ করেছেন ‘স্যারের মে’য়ে’ শিরোনামের একটি নাট’ক। এ নাট’কেই জুটিবদ্ধ হয়েছেন মনোজ-মৌ। আসছে ঈদে একটি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হওয়ার কথা রয়েছে নাট’কটির।