করো’নাভাই’রাসের হানায় মাঝপথে স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এর অনেকে আগেই টুর্নামেন্ট ছেড়ে নিজের বাড়ি ফেরেন রবিচন্দ্রন অশ্বিন।
পরিবারের পাশে থাকতেই তিনি আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন বলে জানান নিজের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকে।তবে ঠিক কী’ কারণে তারকা ক্রিকেটার মাঝপথেই আইপিএল ছেড়ে বেরিয়ে এসেছিলেন সে কথা জানালেন নিজের ইউটিউব চ্যানেলে।
ভা’রতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে কোভিডে আ’ক্রান্ত পরিবার, অন্যদিকে আইপিএল! এই দু’য়ের মধ্যে অশ্বিন বেছে নেন পরিবারকে। স্ত্রী’ থেকে বাড়ির খবর জেনেই চেন্নাই ছুটে যান স্পিনার।
অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘বাড়ির প্রায় প্রত্যেকেই করোনাক্রান্ত হয়েছিল। এমনকি আমা’র বেশ কিছু কাজিনদের অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তাদের হাসপাতা’লে ভর্তি করতে হয়েছে। কোনোভাবে ওরা সেরে ওঠেছে।’













































