প্রচ্ছদ বিনোদন

ভূপালচন্দ্রকে ছেড়ে এবার বাস্তব জীবনে আবিরের প্রেমে মাখামাখি ‘নিরুপমা’! টলিপাড়ায় জল্পনা তুঙ্গে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টলিপাড়ায় একের পর এক সম্পর্ক নিয়ে নানা সময় নানান গুঞ্জন ভেসে আসে। সম্পর্ক গড়ার যেরকম গুঞ্জন শোনা যায় তার থেকে বেশি শোনা যায় সম্পর্ক ভাঙার গুঞ্জন। ঠিক এরকমই এদিকে টলিউডে দুই শিল্পীর সম্পর্কের সুতো আলগা হওয়ার খবর ভাসছে হওয়ায়।

বর্তমান ষ্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ওগো নিরুপমা’। এই ধারাবাহিকে অভিনয় করছেন নিরুপমার চরিত্রে অর্কজা আচার্য। তার পাশাপাশি ‘করুণাময়ী রানী’ রাসমণি ধারাবাহিকের বিশ্বাবসু কেও অনেকেই চেনেন। ‘ভূপাল’ এবং ‘সন্দীপ’-এর চরিত্রে অভিনয় করেন বিশ্বাবসু বিশ্বাস।

বিশ্বাবসু ও আর্কাজার বন্ধুত্বের সম্পর্ক প্রায় ৭ বছরের। কিন্তু তাদের মধ্যে সেই বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হয়েছিল আড়াই বছর আগে। কিন্তু হঠাৎই গুঞ্জন ভেসে আসে যে তাদের মধ্যে নাকি দূরত্বের সৃষ্টি হয়েছে। আগে অর্কজা ও বিশ্বাবসুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দুজনের ছবি ভিডিও অসংখ্য ছিল। কিন্তু বর্তমান বিশ্বাবসুর সোশ্যাল সাইটে কোনো ছবি বা ভিডিও নেই। যদিও অর্কজা তার ধারাবাহিকের কারণে নিজের আসল রূপ লুকিয়ে রেখেছিলেন এবং নিজের অ্যাকাউন্ট বন্ধ রেখেছিলেন।

এদিকে অর্কজা নিরুপমার চরিত্রে অভিনয় করে সকল দর্শকদের মন জয় করেছেন। অপরদিকে রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করে নিজেকে পরিচিত করে তুলেছেন বিশ্ববসু। সম্প্রতি , দিদি নং ওয়ান শোতে পুরোনো এপিসোড দেখানোর সময় উঠে আসে বিশ্বাবসুদের অর্থাৎ রাণী রাসমণি টিমের এপিসোড। সেখানে বিশ্বাবসু তার প্রেমের কথা স্বীকার করেছেন, কিন্তু অর্কজার নাম উচ্চারণ করেননি। অভিনেতা সাম্প্রতিক একটি গণমাধ্যমে সম্পর্কের কথা বলতে গিয়ে বলেন,”অর্কজা আমার বহু দিনের বন্ধু ও সহকর্মী। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনাও রয়েছে।” অপরদিকে অর্কজা বলেন,”আমরা একসঙ্গে কাজ করি। এক প্রকার যোগাযোগ রয়েছেই আমাদের। সুন্দর বন্ধুত্বও রয়েছে। কিন্তু এর বাইরে কে কী বলছে, তা নিয়ে ভাবতে চাই না এখন”। যদি তাই হয় তাহলে কি পর্দার অভিনেতার সঙ্গে তার কোনো সম্পর্ক গড়ে উঠেছে? এ নিয়েই চলছে নানারকম জল্পনা।

https://platform.instagram.com/en_US/embeds.js