প্রচ্ছদ দৈনিক খবর

ভুটানের আর্মি থেকে বলিউড ভিলেন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতসহ বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি ভক্ত রয়েছে বলিউডের সুপারস্টার অ’ভিনেতা সালমান খানের। যারা গোটা বছর ধরে অ’পেক্ষা করে থাকেন ভাইজানের ছবির জন্য। সেই ভক্তদের কথা ভেবেই গত ১৩ মে ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে সালমানের নতুন ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

এই ছবিতে সালমান ছাড়াও অ’ভিনয় করেছেন দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফের মতো অ’ভিনেতারা। তবে এদের ছাপিয়ে যার অ’ভিনয় দর্শকদের নজর কেড়েছে, তিনি হলেন সাংঘাই শেলথ্রিম। ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে তার চরিত্রের নাম লোটা। এটি এই অ’ভিনেতার অ’ভিষেক সিনেমা। এখানে ভিলেন চরিত্রে অ’ভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্র জগতে প্রথম সিনেমাতে অ’ভিনয় স্বপ্নের নায়কের সঙ্গে বলে খানিকটা আপ্লুত অ’ভিনেতা সাংঘাই শেলথ্রিম। এই কারণে প্রতিবেশী দেশ ভুটানের সাবেক এই সে’না সদস্য সালমান খানের সঙ্গে একাধিক মুহূর্তের কথা তুলে ধরলেন ভা’রতের এক জাতীয় সংবাদ মাধ্যেমে।

ওই সংবাদমাদ্যম সূত্রে জানা যায়, ২০১৩ সালে আন্তর্জাতিকভাবে ফিটনেস প্রতিযোগিতায় ভুটানের হয়ে প্রতিনিধিত্ব করতে সাংঘাই শেলথ্রিম সাম’রিক বাহিনী থেকে অবসর নেন। বডি বিল্ডারের পাশাপাশি তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং নিজের শহরে একটি জিমের মালিক।চলচ্চিত্র পরিচালক হায়দার খানের সঙ্গে একটি ডিজিটাল প্রোজেক্টের কাজে মুম্বাই এসেছিলেন ভুটানের এই বডি বিল্ডার। যেখানে তার সুযোগ হয় সালমান খানের সঙ্গে দেখা করার।

সেই ঘটনা মনে করে অ’ভিনেতা বলেন, ‘একদিন রাতে পরিচালক হায়দার সালমান খানের সঙ্গে দেখা করাতে ‘দাবাং’ সেটে যাওয়ার কথা জানায়। পাশাপাশি তিনি ওই সেটে যেতে আগ্রহী কি না তাও জিজ্ঞেস করেন পরিচালক। সেই প্রথম দেখা পছন্দের অ’ভিনেতার সঙ্গে সাংঘাইয়ের।তিনি জানান, ‘দাবাং’-এর সেটে চা এবং কফির অফার ফেরানোর পর সালমান খান তাকে প্রোটিন শেকের প্রস্তাব দিয়ে খানিকটা আরাম’দায়ক করেছিলেন। এমনকি সেটে তাদের মধ্যে আলোচনা হয় ফিটনেস এবং শরীরচর্চা নিয়ে।

সাংঘাই বলেন, ‘বেশ খানিকটা সময় ধরে ভাইজান তার সঙ্গে কথা বলেন। প্রথম আলাপে একজন অ’পরিচিত ব্যক্তিকে এত শ্রদ্ধা ও ভালোবাসা দেয়ায় খুব খুশি হয়েছিলেন ভুটানের এই বডি বিল্ডার। এর দুই মাস পর পরিচালক হায়দার খান সাংঘাইকে ফোন করে সালমানের একটি ছবির অফার দেন। সেই সূত্রেই ‘রাধে’ ছবিতে অ’ভিনয়।

কিন্তু ভুটানের সাবেক আর্মি তথা বর্তমান ‘রাধে’র এই অ’ভিনেতা অ’ভিনয় স’ম্পর্কে কিছু না জানায় সালমান খানের কাছে সাহায্যের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে ভাইজান তাকে ‘দাবাং’-এর সেট এবং বিগবসের সেটেও নিয়ে যান বলে জানিয়েছেন সাংঘাই।