প্রচ্ছদ দৈনিক খবর

ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলেই ৫ বছরের জেল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বর্তমানে ভা’রতে করো’না ভাই’রাস পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির সঙ্গে আগেই বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। আগামী ১৫ মে পর্যন্ত জারি করা হয়েছিল এই নিষেধাজ্ঞা। এবার সেই সিদ্ধান্ত আরো একধাপ এগিয়ে নিয়ে দেশটির সরকার জানিয়েছে, ভা’রত থেকে এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় ফেরা মানুষদের পাঁচ বছরের জে’ল অথবা জ’রিমানার মুখোমুখি হতে হবে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার সরকারের নতুন এই নির্দেশনায় বলা হয়েছে- অস্ট্রেলীয় যেসব নাগরিক গত ১৪ দিন ধরে ভা’রতে ছিলেন বা আছেন, তারা দেশে অর্থাৎ অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন না। বর্তমান করো’না পরিস্থিতিতে ভা’রত থেকে কাউকে অস্ট্রেলিয়ায় ঢুকতে বা অবস্থান করতে দেওয়া হবে না। যদি কেউ এই আইন না মানেন, তাহলে তাদের পাঁচ বছরের জে’ল হতে পারে অথবা ৬৬ হাজার অস্ট্রেলীয় ডলার জ’রিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৩ লাখ টাকারও বেশি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ভা’রতের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়ার সরকার। আপাতত ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভা’রতে শনাক্ত হওয়া করো’নার অ’তিসংক্রামক ধরনটি সেখানকার মানুষের মধ্যে যেন ছড়িয়ে পড়া রোধ করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে মহামা’রির বি’রুদ্ধে নিজেদের কঠোর অবস্থান আরও এক ধাপ এগিয়ে নিল দেশটির সরকার।

করো’না মহামা’রির মধ্যে যেসব পর্যট’ক ভা’রতে ভ্রমণে গিয়েছেন তাদেরকেও দেশে আসতে নিষেধ করেছে অস্ট্রেলিয়ার সরকার। এমকি অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ১৪ দিনের মধ্যে ভা’রতে এসে থাকেন তবে তাদেরকেও এই আইনের আওতায় আনা হবে।

অস্ট্রেলিয়ার সরকারের সর্বশেষ এই সিদ্ধান্তে অনেক মানুষ সমস্যার মধ্যে পড়তে পারেন। অস্ট্রেলিয়া থেকে সারা বছরই অনেক পর্যট’ক ভা’রতে ভ্রমণ করে থাকেন। আবার ভা’রতের অনেক মানুষও অস্ট্রেলিয়ার নাগিরকত্ব নিয়েছেন। সাম্প্রতিক সময়ে তারা ভা’রতে এসে থাকলে সত্যিই বিপদের মুখে পড়বেন। এছাড়া ভা’রতে চলমান আইপিএলেও বেশ কিছু অস্ট্রেলীয় তারকা খেলোয়াড় অংশ নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।

বিবিসি জানিয়েছে, ভা’রতে এখন আনুমানিক ৯ হাজার অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে ৬০০ জনকে ঝুঁ’কিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক চিকিৎসক সরকারের এই সিদ্ধান্তকে ভা’রত থেকে ফিরে আসাদের নিয়ে হু’মকির তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন।

জিপি অ্যান্ড হেলথ কমেন্টেটর ডা. বিয়ম শার্মা’র বলেছেন, ‘বিদেশে তথা ভা’রতে আমাদের পরিবারগুলো আক্ষরিক অর্থেই মা’রা যাচ্ছে। …সেখান থেকে তাদেরকে বের করে আনার আর কোনো উপায়ই নেই। (অস্ট্রেলিয়ার সরকার) তাদেরকে পরিত্যাগ করেছে।’

সূত্র: বিবিসি