প্রচ্ছদ দৈনিক খবর

ভারতে নতুন শনাক্ত ২ লাখ ৪০ হাজার, মৃত্যু ৩৭৪১

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনায় বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন।

রোববার (২৩ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জনে। গত ২৪ ঘণ্টার মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনে।

ভারতে করোনা সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের হার ৮.০৭ শতাংশ।

আরও পড়ুন=ঢাকাই সিনেমার এক সময়ের সুপার হিট নায়ক রুবেল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রাণ খুলে নেচে চলেছেন তিনি। একা নয় তার সঙ্গে নাচছে আরও অনেক জন।

ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’। রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়। ছেলের বিয়েতে উদ্দাম নাচে মেতেছেন রুবেল।

এর আগে ছেলের গায়ে হলুদের ছবিও পোস্ট করেছিলেন তিনি। ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে সম্প্রতি। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা,