প্রচ্ছদ দৈনিক খবর

ভারতের সাথে সিরিজ খেলবে না শ্রীলংকার ক্রিকেটাররা!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

একদিন পরেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে সফরকারী শ্রীলঙ্কা। তবে এই সিরিজের আগে খুব একটা স্বস্তিতে নেই লঙ্কানরা। প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে কুসাল পেরেরাদের ভাবাচ্ছে বোর্ডের সাথে বেতন কাঠামো নিয়ে দ্বন্দ্ব।

ফলে খেলোয়াড় আর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) মধ্যে শুরু হয়েছে ডামাডোল। ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে নতুন যে চুক্তি করেছে দেশটির বোর্ড তাতে অস্বীকৃতি জানিয়ে সাক্ষর করতে নাখোশ প্লেয়াররা। জানাগেছে বাংলাদেশ সফরে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের না আসার পিছনে অনেক বড় কলকাঠি নাড়ছে প্লেয়ারদের বেতন কাঠানো। ফলে বাংলাদেশ সফরে তারা মাঠে নামলেও আসন্ন ভারত সিরিজে খেলতে অস্বীকার করেছেন ক্রিকেটাররা।

যার ফলে টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে-সহ একাধিক সিনিয়র ক্রিকেটাররা আপত্তি জানিয়েছেন। দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুসরাও সাক্ষর করতে রাজি নন। নতুন এই কেন্দ্রীয় চুক্তিতে প্লেয়ারদের বেতন কমানো হয়েছে ৪০ শতাংশ। যা নিয়ে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে খেলোয়াড়দের মধ্যে।খেলোয়াড়দের আইনজীবী সমিতি জানিয়েছে বর্তমান বেতন কাঠামো অন্যান্য দেশের প্লেয়ারদের থেকে প্রায় এক তৃতীয়াংশ কম। ভারতের বিপক্ষে ৩টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ ম্যাচ খেলার কথা শ্রীলঙ্কার।

লঙ্কান বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান সময়ে প্লেয়ারদের পারফর্মেন্স গ্রাফ ক্রমেই নিচের দিকে নামতে থাকায় প্লেয়ারদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এদিকে প্লেয়ারদের উপর জোরাজুরি চালু রেখেছে বোর্ড। ৩-এ জুনের মধ্যে চুক্তিতে সাক্ষর না করলে আরো কঠোর অবস্থানে যেতে পারে বোর্ড। ফলে খেলোয়াড় আর বোর্ডের মাঝে অন্তঃ দ্বন্দ্ব আরো বাড়তে পারে। এসএলসির প্রধান উপদেষ্টা অরবিন্দ ডি সিলভা জানিয়েছেন,

ভারতের ক্রিকেটাররা কত টাকা বেতন পায় দেখুনঃ

“ক্রিকেটারদের যা পারফর্মান্স, তার ফলেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা। আমরা ৩ জুনের মধ্যে ক্রিকেটারদের চুক্তিতে সাক্ষর করতে বলেছি।”