প্রচ্ছদ দৈনিক খবর

ভাঙ্গায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলছে স্কুল পরীক্ষা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ফরিদপুরের ভাঙ্গায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অ’ভিযোগ উঠেছে। এছাড়া শিক্ষার্থীদের কাছে থেকে মাসিক বেতন ও পরীক্ষার ফি নেওয়া হচ্ছে বলেও একাধিক অ’ভিভাবক জানান।

স্থানীয়রা জানায়, প্রতিষ্ঠানটিতে কোনো স্বাস্থ্যবিধির বালাই নেই, নেই সরকারের নিয়মনীতির তোয়াক্কা। এতে কোমলমতি শি’শুদের করো’না ঝুঁ’কির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এছাড়া সরকারি আইনকে বৃদ্ধাঙ্গু’লি দেখিয়ে শিক্ষার্থীদের কাছে থেকে মাসিক বেতন ও পরীক্ষার ফি নেওয়া হচ্ছে।

সরজমিনে উপজে’লার ঘারুয়ায় অবস্থিত আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলটিতে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে স্কুল রুমে একই বেঞ্চে তিন জন করে কোমলমতী শি’শুদের নিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষা। নেই হ্যান্ড স্যানেটাইজের কোন ব্যবস্থা, নেই সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একধিক শিক্ষার্থীর অ’ভিভাবক জানান, আম’রা অনুরোধ করার পরেও নেওয়া হচ্ছে স্কুল পরীক্ষা। নেওয়া হয়েছে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও গত দুই মাসের বেতন বাবদ ৪০০ টাকা ।

এই বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক জামাল শিকদার বলেন, আমাদের স্কুল বন্ধ। আম’রা শিক্ষার্থীদের কোন পরীক্ষা নিচ্ছি না, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নিয়েছি। আম’রা সরকারি বিধি নিষেধ মেনে চলছি।

ভাঙ্গা উপজে’লা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম বলেন, করো’নাকালীন সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার বিধান নেই। এব্যাপারে ত’দন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।