প্রচ্ছদ দৈনিক খবর

ভাইরাল অভিনেত্রী শ্রীলেখার শরীরচর্চার মুহূর্ত! আগামী দিনের পরিকল্পনা কী?

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাড়তি মেদ ঝরাতে শরীরচর্চায় দারুণ মনোযোগী শ্রীলেখা মিত্র। প্রায়ই তাঁর সামাজিক পাতায় সে সব ছবি দেখা যায়। বুধবারেও তার ব্যতিক্রম হয়নি। জিম বন্ধ থাকায় বাড়িতেই অ’ভিনেত্রী শরীরচর্চার বিশেষ কসরত ‘প্ল্যাঙ্ক’ করছিলেন। নেটমাধ্যমে ভাগও করে নিয়েছেন সেই ছবি।

ছবি সম্বন্ধে বলতে গিয়ে নিজেকে নিজে নতুন তকমা’ও দিয়েছেন, ‘প্ল্যাঙ্কারসয়ারি’! কিন্তু শ্রীলেখার ছবি থাকবে আর বিতর্ক থাকবে না, হয়? শরীরচর্চার পোশাক ছাপিয়ে অ’ভিনেত্রীর বক্ষভাঁজ দেখা দিতেই নেটাগরিকদের মন্তব্য, ‘কসরতের ভঙ্গিমেগুলোও কী’ ভয়ানক ‘হট’ রে বাবা!….উরি উরি বাবা… কি দারুণ!’ প্রশ্নও উঠেছে, অনায়াস ‘প্ল্যাঙ্ক’-এর মতোই ‘প্ল্যান’ বা ভবিষ্যত নিয়ে কোনও পরিকল্পনাও কি করছেন শ্রীলেখা?

নিজেকে নিয়ে যখন তখন রসিকতায় মজতে ভালবাসেন অ’ভিনেত্রী স্বয়ং। তাই নেটাগরিকদের এই মন্তব্য তিনি উপভোগই করছেন। আনন্দবাজার ডিজিটালকে এমনটাই জানিয়েছেন অ’ভিনেত্রী। তাঁর দাবি, ‘‘অনেকেই সাধারণত কয়েক সেকেন্ডের বেশি প্ল্যাঙ্ক করতে পারেন না। আমি টানা দেড় মিনিট এই কসরত করতে পারি।’’ নেটাগরিকদের তোলা প্রশ্নেরও সাফ জবাব দিয়েছেন তিনি। বলেছেন, তিনি প্ল্যাঙ্ক করতে পারলেও ‘প্ল্যান’ অর্থাৎ পরিকল্পনার পথে হাঁটেননি কোনও দিন। মনে করেন, ছকে চললে জীবন উপভোগ করা যায় না। কিচ্ছু পাওয়াও যায় না।

পাশাপাশি শ্রীলেখার এও দাবি, অনেকেরই কৌতূহল তাঁর জীবন যাপন নিয়ে। সবার প্রশ্ন, শ্রীলেখা এখন আর তেমন কাজ করেন না। তবু এত আরাম’দায়ক জীবন যাপন করেন কী’ করে? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন অ’ভিনেত্রী। তাঁর মতে, অন্যদের মতো উপার্জনের টাকা জলের মতো অকারণে খরচ করেননি। সঞ্চয় করেছেন। আজ সেই জো’রেই মে’য়ে মাইয়্যাকে নিয়ে নিরাপদে দিন কা’টাচ্ছেন তিনি। শ্রীলেখার কথায়, ‘‘বলতে পারেন, এটাই আমা’র জীবনধারণের সহ’জ হিসেব।’’