চলতি বছরেই বিয়েতে গড়িয়েছে অ’ভিনেতা দীপঙ্কর দে ও অ’ভিনেত্রী দোলন রায়ের। সম্প্রতি বেশ ধুমধামে তাদের বিয়ে হলো। স্বামীর বয়স ৭৫, স্ত্রী’ ৪৯ বছরের। দীর্ঘদিনের প্রে’ম ছিল।
বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই দাম্পত্যে ভর করেছে মৃ’ত্যুভ’য়। দীপঙ্কর দে’র ফুসফুসে জল জমা’র সমস্যা দীর্ঘদিনের। তাই করো’না থেকে স্বামীকে বাঁচিয়ে রাখতে রাজ্যের টেনশান দোলনের।
নানা তথ্যে জানা গেছে, হার্টের রোগী, ক্যানসার এবং ডায়বেটিক এবং যাদের ফুসফুসের সমস্যা রয়েছে তাদের রিস্ক করো’নায় অনেক বেশি। এই তথ্যই ঘুম কেড়েছে দোলনের।
তাই সাবধানে থাকতে বহুদিন আগে থেকেই বাড়ির দৈনন্দিন কাজে সাহায্য করা মানুষদের ছুটি দিয়েছেন। একা হাতেই সামলাচ্ছেন গৃহস্থালি।
আনন্দবাজারে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ঘর মোছা থেকে বাসন মাজা সবটাই করতে হচ্ছে নিজেকেই। কী’ করব বলুন প্রতিনিয়ত মা’থায় আসছে যে করেই হোক ওকে সুস্থ রাখতে হবে।’
রান্না বান্না করার অভ্যেস তার অনেকদিন আগে থেকেই। কিন্তু ফিনাইল দিয়ে ঘরের প্রতিটা কোণ যত্ন করে মোছা থেকে শুরু করে জীবাণুনাশক দিয়ে জামা কাপড় কাচা এসব ঝক্কিও তাকে সামলাতে হচ্ছে অভ্যাস না থাকলেও।
এ নিয়ে মজাও করেছেন তিনি। বলেন, ‘এই লকডাউন পিরিয়ড কে’টে গেলে দেখব আমা’র ওজন ৩/৪ কেজি কমে গিয়েছে।’













































