ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রুবায়েত আফরোজ সেঁজুতি (১৫) নামের এক স্কুলছা’ত্রীর মৃ’ত্যু হয়েছে।
নি’হত সেঁজুতি ভালুকা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন মাস্টারের মে’য়ে। সে স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টার দিকে ভালুকা টু সাতেঙ্গা সড়কে এ দুর্ঘ’টনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মাহমুদুল ইস’লাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অ’ভিযোগ না করায় ম’রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, চাচি মা’রা যাওয়ার খবর পেয়ে মা-বাবার সঙ্গে সাতেঙ্গা গ্রামের বাড়িতে যায় সেঁজুতি। পরে সেখান থেকে মায়ের সঙ্গে ভালুকা ফেরার পথে অসাবধানতাবশত তার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গুরুতর আ’হত হয়। পরে তাকে সেখান থেকে উ’দ্ধার করে ভালুকা উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।













































