প্রচ্ছদ দৈনিক খবর

বেশ ধুমধাম করে করব বলে দেরিতে আ’পত্তি নেই।

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিয়েটা বারবার পিছিয়ে যাচ্ছে অ’ভিনেত্রী নুসরাত ফারিয়ার। ২০২০ সালের ২১ মা’র্চ ব্যবসায়ী রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান হয় তার। সে বছরের নভেম্বরেই বিয়ের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু করো’না পরিস্থিতির কারণে সেটা আর হয়নি।

এ ব্যাপারে ফারিয়া বলেন, করো’না পরিস্থিতির কারণেই ঘোষণা অনুযায়ী বিয়েটা করা হচ্ছে না। বিয়ের বিষয়টি আমাদের দুই পরিবার দেখছে। তা ছাড়া এই পরিস্থিতিতে বিয়ে করলে তো অনুষ্ঠান করা যাবে না।

তিনি বলেন, বিয়ে তো একবারই করব, বারবার নয়। সুতরাং আয়োজন করে মনের মতো করেই করতে চাই। এখন ভালো সময়ের অ’পেক্ষায় আছি। জীবনে একবারই বিয়ে করব, সেটা বেশ ধুমধাম করে করব বলে দেরিতে আ’পত্তি নেই।

এদিকে আইন পেশায় প্রতিষ্ঠিত হতে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। অক্টোবর মাসে এলএলবি শেষ হলে ডিসেম্বরে যু’ক্তরাজ্যে বার অ্যাট ল কোর্সে ভর্তির জন্য আবেদন করবেন। সুযোগ এলে চলে যাবেন পড়তে। অন্যদিকে তার হবু বর রনি রিয়াদ রশীদ নিজের ব্যবসা দাঁড় করাতে ব্যস্ত দিন পার করছেন।