প্রচ্ছদ দৈনিক খবর

বৃষ্টি নিয়ে যে সুখবর দিল আবহাওয়া অধিদফতর

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রমজানে সারাদেশে বইছে প্রচণ্ড তাপপ্রবাহ। এতে রোজাদারসহ সাধারণ খেটে খাওয়া মানুষের গরমে নাভিশ্বা’স অবস্থা। তবে এ থেকে অ’তি শিগগিরই বৃষ্টি নিয়ে কোনো সুখবর জানাতে পারেনি আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সাকলে আবহাওয়া অফিস আরো জানায়, আগামী পাঁচদিন শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অ’পরিবর্তিত থাকতে পারে।
এদিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবাহাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন শ্রীমঙ্গলে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।এদিকে গতকাল সোমবার গত ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা অনুভব করলো ঢাকাবাসী। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বশেষ ১৯৯৫ সালে ঢাকার তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে উঠেছিল।

জানতে চাইলে সাবেক আবহাওয়াবিদ ড. মুহাম্ম’দ নুরুল করিম বলেন, প্রায় সারাদেশেই তাপপ্রবাহ বয়ে গেলেও ঢাকায় অনুভূতিটা একটু বেশি। নানা কারণেই এটি হয়েছে।তিনি বলেন, তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকায় অনেকটা রক্ষা। নইলে মানুষের অনেক ঘাম হতো। এতে পরিস্থিতি আরো খা’রাপ হতো।