প্রচ্ছদ দৈনিক খবর

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত কয়েক দিনের প্রচণ্ড গরমে অসহ্য পরিস্থিতিতে পড়েছে মানুষজন। দেশের একাধিক অঞ্চলে দেখা দিয়েছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। ঢাকা, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগসহ আট অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।

তবে কিছু জায়গায় কমতে পারে তাপপ্রবাহ। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে। অবশ্য এখন পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি। তবে দুই অঞ্চল ও তিন বিভাগে আজ কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ওপর দিয়ে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অ’পরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।