প্রচ্ছদ দৈনিক খবর

বৃষ্টির জন্য নামাজ ও করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পিরোজপুরের ইন্দুরকানীতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন স্থানীয়রা মু’সলমানরা। আজ শুক্রবার (৩০ এপ্রিল) উপজে’লা সদরের সেতারা স্মৃ’তি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মহামা’রী করো’না ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃষ্টির জন্য ইসস্তিকা নামাজের খুৎবা ও মোনাজাত পরিচালনা করেন থা’না জামে ম’সজিদের ই’মাম মা’ওলানা মো. সেকান্দার আলী মীর।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখ মাসের ১৬ দিন পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। গরমে অ’তিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় করা হয়। বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ইন্দুরকানী কোনো এলাকায়। প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত। তেমনি মৌসুমী ফল আম, লিচু ও কাঠালসহ বিভিন্ন ফল নষ্ট হয়ে ঝড়ে পড়ছে। গরমে অ’তিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন।

প্রচন্ড তাপদাহের কারণে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া ও হিটস্ট্রোক সহ নানা রোগব্যাধি। এসকল রোকে আ’ক্রান্ত হয়ে মানুষজন হাসপাতা’লে চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছে। করো’নার কারণে কাঙ্খিত সেবা পাচ্ছে না রোগীরা।