প্রচ্ছদ বিনোদন

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন গায়ক নোবেল, গায়কের শরীরে পড়লো ৩০ টি সেলাই

5
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন জনপ্রিয় গায়ক নোবেল। সারা শরীর ক্ষত-বিক্ষত হয়েছে সেই পথ দুর্ঘটনায়। রাস্তায় একজন বৃদ্ধকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়েই নিজেই সেই দুর্ঘটনার কবলে পড়েন গায়ক আহসান নোবেল। নোবেল নিজের রক্তাক্ত শরীর নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,”এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়েই আমার মাথার তালুতে বারোটা, বামপাশের ভুরুতে আঠারোটা মোট ত্রিশটা সেলাই পড়েছে।” তবে যাই হয়ে যাক বৃদ্ধকে বাঁচাতে পেরে নিজে স্বস্তি বোধ করছেন গায়ক নোবেল।

জী বাংলা সারেগামাপার মঞ্চে গান গেয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই জনপ্রিয় গায়ক নোবেল। এই দুর্ঘটনাটির ব্যাপারে গায়ক বৃহস্পতিবার রাতে নিজের সেই ক্ষত-বিক্ষত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। নোবেলের ডান চোখে ব্যান্ডেজ বাঁধা আছে। সমস্ত অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করছেন নোবেলের জন্য।

আপাতত অনুরাগীদের ভালোবাসায় সুস্থ আছেন গায়ক নোবেল। তবে নিজের জীবন বিপন্ন করে বৃদ্ধকে বাঁচানোর জন্য অনেকেই তার প্রশংসা করেছেন। তবে মাঝেমধ্যে তাকে নানা কারণে নেটিজেনদের রোষের শিকার হতে হয়েছিল নোবেলকে।

নিজের গানের জাদুতে আগেই নোবেল প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছিলেন। এবারে নিজের সাহসিকতার পরিচয় দিলেন নোবেল। সকলের আশীর্বাদ আছে তার সাথে। গায়ক নিজেই জানিয়েছেন, ‘সকলের দোয়ায় তিনি আপাতত সুস্থ আছেন’। তবে বৃদ্ধ মানুষটিকে বাঁচাতে গিয়ে তিনি যে এতো বড় বিপদের সম্মুখীন হয়েছেন তার এই সাহসিকতার জন্য বেশ প্রশংসা করেছেন অনেকেই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন। ♥️

Posted by Noble Man on Thursday, 22 April 2021