চলতি মাসের আগামী ২৬ মে বুধবার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে আ’ঘাত হানতে পারে ঘূর্ণিঝড় যশ। উত্তর আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি আগামীকাল নিম্ন চাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, ২৫ মে থেকে ২৬ মের মধ্যে এটি দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আ’ঘাত হানতে পারে।
সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আশ্রয়কেন্দ্র, গুদাম, মুজিব কিল্লাসহ ২৫০টি ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ব্রিফিং শেষে তিনি এ কথা বলেন।
ঘুর্ণিঝড় নিয়ে সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পুরো উপকূলকে সতর্ক করা হচ্ছে।













































