প্রচ্ছদ দৈনিক খবর

বুক-পেট জোড়া লাগানো সেই জমজ ২ শিশু হাসপাতালে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বুক-পেট জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া সেই জমজ শি’শু দু’টিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শি’শু হাসপাতা’লে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে রোববার (০৯ মে) রাতে তাদের ঢাকা শি’শু হাসপাতা’লে পাঠানো হয়।

প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে শি’শুদের ঢাকায় নিয়ে যায় তাদের পরিবার।
হাত, পা, মুখ ও মা’থা আলাদা হলেও জন্ম থেকে শি’শু দু’টির বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো। দু’টি শি’শুই কন্যা সন্তান। তাদের চিকিৎসায় সহায়তা চেয়েছে পরিবার।

জমজ শি’শুদের দরিদ্র পিতা জুয়েল আহম’দ বলেন, স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন- উন্নত চিকিৎসার মাধ্যমে শি’শু দু’টি আলাদা করা সম্ভব। যা স্থানীয় হাসপাতা’লে সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা ব্যয় হবে। নিজের স্বল্প আয় দিয়ে ব্যয় বহন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। শরীর জোড়া লাগানো জমজ কন্যা শি’শুদের কথা শুনে পু’লিশ সুপার মোহাম্ম’দ জাকারিয়া এসে দেখে গেছেন। ৫০ হাজার টাকা সহায়তাও দিয়েছেন।

গত ৫ মে রাতে মৌলভীবাজার একটি বেসরকারি হাসপাতা’লে গাইনি চিকিৎসক ডা. ফারজানা হক পর্ণা ও অ্যানেসথেসিস্ট ডা. বি এসএম এরশাদের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে শরীর জোড়া লাগানো দুই কন্যা শি’শুর জন্ম হয়। জে’লার কমলগঞ্জ উপজে’লার সিঙ্গরাউলি গ্রামের জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতির পরিবারে জন্ম নেয় এ জমজ কন্যা শি’শু দু’টি। পরে ৮ মে জান্নাত প্রাইভেট হাসপাতাল থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতা’লে নেওয়া হয়েছিল তাদের।