প্রচ্ছদ দৈনিক খবর

বিয়ে নিয়ে অঙ্কুশের আক্ষেপ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চুটিয়ে প্রে’ম করছেন বেশ কয়েক বছর। বিয়ের গুঞ্জন অবশ্য বেশ কয়েকমাস আগে থেকেই শোনা যাচ্ছিল। চলতি বছরই বিয়েটা সারতে চেয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে ভা’রতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আঁচ পড়ল তারকা জুটির ব্যক্তিগত জীবনেও।

ভা’রতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার কাছে বিয়ের বিষয়টি খোলসা করলেন টলিউড অ’ভিনেতা অঙ্কুশ হাজরা। সোমবার (১০ মে) এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আনে আনন্দবাজার ডিজিটাল।

ইচ্ছা ছিল, দীর্ঘ দিনের প্রে’মিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিয়ে সারবেন চলতি বছরেই। তবে করো’নার তা’ণ্ডবে আপাতত বিয়ের পিঁড়িতে বসতে পারছেন না তারা।অঙ্কুশ বললেন, ‘অনেকেই বলছেন, এই সুযোগে বিয়েটা করে নিতে। তাহলে কাউকে দাওয়াত করতে হবে না। পরিস্থিতি ঠিক থাকলে বছরের শেষের দিকে হয়ত বিয়েটা সেরে ফেলতাম।’

এই মুহূর্তে ব্যক্তিগত আনন্দ-উচ্ছ্বাসের কথা ভাবছেন না নায়ক। চারদিকের দুর্দশায় ভা’রাক্রান্ত অ’ভিনেতার মন। বাকি সবার মতোই তার দিন কাটছে পৃথিবীর সেরে ওঠার অ’পেক্ষায়।এদিকে, ইতিমধ্যেই নতুন ছবির পরিকল্পনা শুরু করেছেন অঙ্কুশ। ‘ম্যাজিক’-এর সাফল্যের পর আবার জুটি বাঁধলেন পরিচালক রাজা চন্দের সঙ্গে। রোববার (৯ মে) ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজেই সে খবর জানালেন অ’ভিনেতা।

অঙ্কুশ জানান, ‘ম্যাজিক’-এর মতোই নতুন ধরনের বিষয় নিয়ে কাজ করছেন তারা। চিত্রনাট্য লেখার কাজ চলছে। এর বেশি এখনও কিছু এগোয়নি। আমি ছাড়াও একজন সেকেন্ড লিড থাকবে। ভাবনা চিন্তা চলছে সেই ব্যাপারেও।

টলিউড তারকা মনে করেন, ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে মানুষের ছবি দেখার স্বাদ বদলেছে। তাই ছবির বিষয়কে গুরুত্ব দিয়ে দেখছেন অ’ভিনেতা। পরিস্থিতি কিছুটা সামলে উঠলেই আবার কাজ করতে শুরু করবেন বলে আশাবাদী তিনি