প্রচ্ছদ বিনোদন

বিড়ালের সঙ্গে যোগব্যায়ামে ব্যস্ত জ্যাকলিন! ভিডিও দেখে চক্ষুচড়ক গাছ নেটিজেনদের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের জনপ্রিয় নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজের এখন ভক্তের সংখ্যা কম নেই।জ্যাকলিন বলিউডে অভিষেক ঘটার পর থেকেই একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়ে তাদের মনে একেবারে পাকা জায়গা করে নিয়েছেন।বলিউডের সুপারহিট তারকাদের সঙ্গেও অভিনয় করেছেন তিনি।বর্তমানে তার সময় খুব ভালো যাচ্ছে।সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হচ্ছেন অভিনেত্রী জ্যাকলিন।

নিজের সোশ্যাল মিডিয়াতে সবসময় সক্রিয় থাকেন। হট নায়িকা জ্যাকলিন নিজের ফটোশুটের ছবিতে ঝড় তুলছেন। এবারে ইনস্ট্রাগ্রামে নিজের লাস্যময়ী বোল্ড রূপে এলেন। ইনস্ট্রাগ্রামে ফ্যান ফলোয়ারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে , সেই আনন্দে ফ্যানদের জন্য হট অবতারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিন একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, দুই পোষ্য বেড়ালের সঙ্গে আসন করছেন জ্যাকলিন।জ্যাকলিন তাঁর যোগব্যায়াম শুরু করছেন সূর্য নমস্কার দিয়ে। চক্রাকারে সাতখানা আসন সম্পূর্ণ করলে তবেই একটি সম্পূর্ণ সূর্য নমস্কার হয়। যা দেখে অভিনেত্রীর পোষা বিড়াল গুলি অবাক হয়ে তাকিয়ে রয়েছে।

শনিবার এই ভিডিও পোস্ট করার পর থেকে প্রায় ১.৩ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন। নায়িকার শেয়ার করা এমন ভিডিও দেখে চক্ষুচড়ক গাছ হয়ে যায় নেটিজেনদের। তবে ভিডিওটিতে বন্যা বয়ে গিয়েছে লাইক কমেন্টের।

https://platform.instagram.com/en_US/embeds.js