প্রচ্ছদ দৈনিক খবর

বিশাল ধামাকা নিয়ে ঈদে আসছে সালমান খানের নতুন সিনেমা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অ’ভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। আর ছবিটির মুক্তির কথা জানিয়েছেন পরিচালক প্রভু দেবা।

এদিকে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) মুক্তি পাচ্ছে রাধে সিনেমা’র ট্রেলার। ফলে দীর্ঘ সময় পর ভাইজানকে দেখা যাবে ফুল ফর্মে। এমনকি চলতি বছরের ১৩ মে ছবিটি মুক্তি পাবে থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে।

ছবির পরিচালক প্রভু দেবা জানিয়েছেন, সকল স্বাস্থ্যবিধি ও প্রোটোকল মেনেই সিনেমা হলগুলোতে মুক্তি পাবে এই ছবি। করো’না আবহে যখন আবারও সিনেমাহলগুলো বন্ধ হতে চলেছে এমন সময় এই ছবির রিলিজ হওয়ায় কিছুটা স্বস্তির নিশ্বা’স ফেলছেন হল মালিকরাও।

থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাবে জি ফাইভে। তবে ছবিটি দেখা যাবে বাকি ডিটুএইচ অ’পারেটর্সেও। করো’না পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই মাল্টি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।