শনিবার (১ মে) ৩৩ বছরে পা দিলেন বলিউড অ’ভিনেত্রী আনুশকা শর্মা। বলিউডের সফল অ’ভিনেত্রী ও প্রযোজক আনুশকা ভা’রতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ঘরণীও।
১৯৮৮ সালের এই দিনে ভা’রতের উত্তরপ্রদেশের অযোধ্যায় তিনি জন্মেছিলেন। তার বাবা কর্নেল অজয় কুমা’র শর্মা একজন সে’না কর্মক’র্তা এবং তার মা অসিমা শর্মা একজন গৃহিনী। তার কার্নেশ নামে বড় ভাই রয়েছে, যিনি মা’র্চেন্ট নেভিতে কাজ করেন।
আনুশকা আর্মি স্কুলে পড়াশোনা করেন এবং বেঙ্গালুরু মাউন্ট কারমেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করার জন্য মুম্বাইয়ে আসেন, যেখানে তিনি বর্তমানে বসবাস করছেন।
তিনি শুধু একজন জনপ্রিয় অ’ভিনেত্রী নন। পাশাপাশি একজন সফল প্রযোজকও। আনুশকার প্রযোজনা সংস্থায় তৈরি হওয়া একাধিক সিনেমা যেমন মন জয় করে নিয়েছে সমালোচকদের,পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তার প্রযোজিত দুটি ওয়েবসিরিজ সাদরে গৃহীত হয়েছে দর্শকদের কাছে।
তবে জানেন কি স্বামী বিরাট কোহলির সঙ্গে তার প্রথম সাক্ষাতের ঘটনা? যদিও তখন বিরাট ও আনুশকা পরস্পরকে চিনতেন না মোটেই। পিছিয়ে যাওয়া যাক ২০১৩ সালে। তখন ভা’রতীয় ক্রিকেট টিমের অন্যতম উঠতি তারকা বিরাট কোহলি। সারা’বিশ্বে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠছেন তিনি। পাশাপাশি ভা’রতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবেও ততদিনে মনোনীত হয়ে যান বিরাট। ওদিকে ততদিনে বলিউডেও নিজের মাটি শক্ত করে ফেলেছেন আনুশকা শর্মা। অসংখ্য পুরুষের ‘হার্টথ্রব’ তিনি। এরকম সময়েই একটি জনপ্রিয় শ্যাম্পু ব্র্যান্ডের বিজ্ঞাপন শুটের জন্য ডাক পড়ে বিরাট-আনুশকার। দুজনেই নির্দিষ্ট দিনে সময়মতো হাজির হন শুটিং ফ্লোরে। আনুশকার ক্ষাণিক্ষণআগেই শুটিং সেটে পৌঁছেছিলেন বিরাট।
এদিক সেদিক ঘুরছেন, এমন সময় ফ্লোরে প্রবেশ করেন ‘ব্যান্ড বাজা বারাত’-এর নায়িকা। তৎকালীন ভা’রতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়কের চোখে পড়ে দীর্ঘাঙ্গী আনুশকার পায়ে শোভা পাচ্ছে বেশ উঁচু হিলের একজোড়া স্টিলেটো। ফলত, আনুশকার মা’থা ছাপিয়ে গেছে বিরাটের উচ্চতা। ভ্যাবাচ্যাকা খেয়ে ‘স্মা’র্ট’ সাজের চেষ্টায় হাসিমুখেই আনুশকার উদ্দেশে বিরাটের প্রশ্ন ছিল, ‘বাড়িতে কি এর থেকে বড় হিলের জুতো ছিল না?’ অ’পরিচিত সহ-অ’ভিনেতার মুখে এহেন রসিকতা মোটেই মনে ধরেনি অ’ভিনেত্রীর। যথেষ্ট বির’ক্তি প্রকাশ করেছিলেন তিনি।
এরপরের ঘটনা শোনা যাক বিরাট-আনুশকার মুখেই। সেই ঘটনা প্রসঙ্গে হাসতে হাসতে আনুশকা বলেন, ‘আমি শুনেছিলাম বিরাটের অ’তিরিক্ত দেমাক। তাই ও কোনোরকমের দেমাক দেখানোর আগেই আমি দেখিয়ে দিয়েছিলাম। এরপর অবশ্য ওর সঙ্গে আলাপ হওয়ার পর বুঝেছিলাম একেবারেই সেরকম নয় বিরাট। আমা’র এতটাই ভালো লেগেছিল যে, ওই শুট শেষের পর আমা’র নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানেও নিমন্ত্রণ করেছিলাম বিরাট’কে। সে এসেওছিল। ’
অন্যদিকে বিরাট জানান, ‘আমি এমনিই একটু নার্ভাস ছিল সেদিন শুটিংয়ের আগে। তার মধ্যে আনুশকাকে দেখে আমা’র টেনশন বেড়ে যায় অনেকটাই। তাই চালাকি করতে গিয়ে ওসব বোকা বোকা কা’ণ্ড করে ফেলেছিলাম। এরপর আলাপ হওয়ার পর ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে আনুশকাকে। ’
এরপর ২০১৭ সালে সাতপাঁকে বাঁ’ধা পড়েন বিরাট-আনুশকা। বর্তমানে একটি কন্যাসন্তান তাদের, নাম ‘বামিকা। ’













































