হালের জনপ্রিয় নায়িকা ভাবনা। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অ’ভিনেত্রী।
নতুন খবর হচ্ছে, এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়। সম্প্রতি সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন। এ বিষয়টি একজন শিল্পীকে কতটা অস্বস্তিতে ফেলে?ভাবনা বলেন, অন্য কারও কথা বলতে পারব না।
আমাকে ভীষণ রকম অস্বস্তিতে ফেলেছে। ছোটবেলা থেকে মিডিয়ার কাজের ক্ষুদ্র অ’ভিজ্ঞতায় দেখেছি, কেউ বিপদে পড়লে মিডিয়ার খুব কম মানুষ পাশে থাকে।
সম্প্রতি ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলাম। কেউ তার মা স’ম্পর্কে বাজে মন্তব্য সহ্য করতে পারে না। যেজন্য প্রতিবাদী হয়েছি।













































