বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করো’নাভাই’রাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরনের ভাই’রাসের সংক্রমণ নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ বাড়ছে। কিন্তু নিজেকে আর নিজের পরিবার, স্বজনদের রক্ষা করতে কতটুকু সচেতন আম’রা? প্রশ্ন থেকেই যায়।
নতুন খবর হচ্ছে, করো’না পরিস্থিতিতে সরকারি বিধি মোতাবেক দেশব্যাপী আন্তঃজে’লা বাস চলাচল বন্ধ থাকলেও শনিবার (৮ মে) সন্ধ্যার পর হতে ১০ মিনেটের মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকার পথে প্রায় ২০-৩০টি বাস ঢাকার পথে যাত্রা করতে দেখা গেছে। ফলে ঢাকা-টাঙ্গাইলস মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে সন্ধ্যার পর থেকেই। এতে স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন।
মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর ও এলেঙ্গা এলাকায় গিয়ে দেখা যায় ট্রাক ও মাছের গাড়িতে করো’নার ঝুঁ’কি নিয়েই গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষের।













































