প্রচ্ছদ দৈনিক খবর

বিদেশি ক্রিকেটারদের না খেললেও আইপিএল হবে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

২০২১ আইপিএলর বাকি ৩১টি ম্যাচ আমিরশাহীতে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কোভিড পরবর্তী আইপিএলে বিদেশি ক্রিকেটারদের (foreign players) খেলানো বিসিসিআই-এর (BCCI) সামনে কঠিন চ্যালেঞ্জ৷

তবে এতে বিন্দুমাত্র বিচলতি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড Board of Control for Cricket in India৷ সোমবার এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই-এর (BCCI) ভাইস-প্রেসিডেন্ট vice-president রাজীব শুক্লা Rajeev Shukla৷ মরু শহরে বসে শুক্লা পরিষ্কার জানিয়ে দেন, বিদেশি ক্রিকেটারদের না-পেলেও ২০২১ আইপিএলের বাকি ম্যাচগুলি হবে IPL 2021৷

গত শনিবারই বোর্ডের বিশেষ সাধারণ সভায় ২০২১ আইপিএলর বাকি ৩১টি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই৷ মুম্বইয়ে বোর্ডের এসজিএম-এ স্থগিত হয়ে যাওয়া ২০২১ আইপিএলের শেষাংশ সেপ্টেম্বর-অক্টোবরে মরু শহরে করার ব্যাপারে সিলমোহর দেন বোর্ড কর্তারা৷ তবে এই সময়ে আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে বিদেশি ক্রিকেটারদের (foreign players) আইপিএলে খেলানো বিসিসিআই-এর (BCCI) কাছে কঠিন চ্যালেঞ্জ৷

যদিও এ ব্যাপারে বিশেষ ভাবচ্ছে না বোর্ড৷ ২০২১ আইপিএলের (IPL2021) শেষাংশ শুরু করার ব্যাপারে ইতিমধ্যেই মরু শহরে পাড়ি দিয়েছেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট৷ সম্প্রতি খালেজ টাইমস-কে দেওয়া সাক্ষাৎতকারে রাজীব শুক্লা জানান, বিদেশি ক্রিকেটারদের না-পেলেও আইপিএলের বাকি ম্যাচগুলি হবে৷ তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই এখানে এসে গিয়েছি৷ দু-একদিনের মধ্যে বিসিসিআই-এর বাকি অফিস-বেয়াররা যেমন,

প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সেক্রেটারি জয় শাহ (Jay Shah) এবং আইপিএল চেয়ারম্যান IPL chairman ব্রিজেশ প্যাটেল (Brijesh Patel) চলে আসবেন৷ এখানে আমরা আমিরশাহী ক্রিকেট বোর্ড এবং অনান্য অথরিটির সঙ্গে আলোচনা করব৷ তারপরই আইপিএলের সূচি ঠিক করা হবে৷ গত বছরের মতোই ভালোভাবে টুর্নামেন্ট হবে৷’ করোনাভাইরাসের কারণে গত বছর আইপিএলের পুরো টুর্নামেন্ট হয়েছিল মরু শহরে৷

কিন্তু এবার দেশের মাটিতে আইপিএলের চতুর্দশ সংস্করণ শুরু হলেও কোভিডের কারণে মাঝপথে তা স্থগিত হয়ে যায়৷ তবে ফের টুর্নামেন্টের বাকি ৩১টি ম্যাচ আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর৷ কিন্তু এ ক্ষেত্রে বিসিসিআই-এর (BCCI) সামনে একটাই সমস্যা বিদেশি ক্রিকেটারদের (foreign players) পাওয়া৷ এ প্রসঙ্গে শুক্লা বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের (foreign players) বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি৷ কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হল টুর্নামেন্ট শেষ করা৷ মাঝপথে কোনও টুর্নামেন্ট বন্ধ হয়ে যেতে পারে না৷ বিদেশি ক্রিকেটারদের পাওয়া গেলে ভালো৷ কিন্তু না-গেলেও টুর্নামেন্ট বন্ধ হবে না৷