প্রচ্ছদ দৈনিক খবর

বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব: ওবায়দুল কাদের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন-পালনকারী দল বিএনপি। তারা মুখোশের আড়ালে বহুরূপী দানব। বৃহস্পতিবার নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান দুইটি শত্রু বিরাজমান। অদৃশ্য শত্রু হচ্ছে করোনা, আর দৃশ্যমান শত্রু বিএনপি। বিএনপির নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতিকে অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ংকর। তারা যে কখন কী করে বলা মুশকিল।তিনি বলেন, রাজনীতির মাঠে প্রতিপক্ষ-প্রতিদ্বন্দ্বী থাকবে,

তাই বলে কেউ কাউকে শত্রু ভাবা ঠিক নয়। দায়িত্বশীল বিরোধীদল উন্নয়নের সহযাত্রী, কিন্তু বিএনপি নিজেরা তাদের কর্কট রূপ প্রমাণ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি জনআতঙ্কে ভুগছে, তাই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তারা ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে।

তাই দেশের উন্নয়ন এবং উত্তরণ তাদের গায়ের জ্বালা বাড়ায়। ইতিহাস বলে বিএনপি যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নেই। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একব্বর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।