করো’নাভাই’রাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপণে বলা হয়েছে, আন্তঃজে’লাসহ সকল ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। যাত্রীসহ সকলকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাবে।
চলমান লকডাউন আবারো বাড়ানো হয়েছে। লকডাউন বাড়লেও অর্ধক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস। নতুন কিছু শর্ত যোগ ৩০ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।
এতে বলা হয়েছে, আন্তঃজে’লাসহ সব যানবাহন চলাচল করবে অর্ধেক যাত্রী নিয়ে। তবে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
হোটেল রেস্তোরাঁ ও খাবার দোকান খুলে দেওয়া হবে। তবে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতা সেবা গ্রহণ করতে পারবে।













































