বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা হলে অপারশক্তি খুরানা। বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তবে সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন অপারশক্তি খুরানা এবং আকৃতি আহুজা। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী আকৃতির বেবি বাম্পের ছবি শেয়ার করে জানালেন প্রথমবার তিনি বাবা হতে চলেছেন।খুব শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে তাদের ছোট্ট পরিবারে ।
ছবিটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দেয় নেটিজেনরা। যদিও শুভেচ্ছা জানানোর তালিকায় সবার আগে দেখা গিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে। ২০১৪ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপারশক্তি এবং আকৃতি।
সোশ্যাল মিডিয়ায় একটি মনোক্রোম ছবি শেয়ার করেন অপারশক্তি। তার পোস্ট করা ছবিতে স্ত্রী আকৃতির বেবি বাম্পে চুমু খেতে দেখা গিয়েছে অপারশক্তিকে । ছবি শেয়ার করে ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘লকডাউনে কাজের ব্যবস্থা তো করতে পারিনি, তাই ভাবলাম পরিবারটাকেই একটু বড় করা যাক’।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা অপারশক্তি খুরানাকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল রেমো ডিসুজার ডান্স ড্রামা ‘Street Dancer 3D’তে। এছাড়া তিনি দঙ্গল, বদ্রীনাথ কি দুলহানিয়া, স্ত্রী-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
https://platform.instagram.com/en_US/embeds.js













































