প্রচ্ছদ দৈনিক খবর

বাবাকে বাঁচাতে পারলেন না সাকারিয়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শেষ পর্যন্ত বাবা কানজিভাইকে বাঁ’চাতে পারলেন না রজস্থান রয়্যালসের তরুণ বোলার চেতন সাকারিয়া। রোববার গুজরাটের ভাবনগরের একটি হাসপাতা’লে মা’রা যান তিনি। সাকারিয়ার বাবা করো’না আ’ক্রান্ত ছিলেন।

এদিকে সতীর্থের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশি তারকা মু’স্তাফিজুর রহমানও। এক স্ট্যাটাসে রাজস্থান লিখেছে, মিস্টার কানজিভাই সাকারিয়ার মৃ’ত্যুর খবর জানানো আমাদের জন্য ক’ষ্টের। তিনি আজ (রোববার) করো’নার সঙ্গে যু’দ্ধে হেরে গেছেন। আম’রা চেতন সাকারিয়ার পাশেই আছি। তার পরিবারের এই কঠিন সময়ে সবধরনের সম’র্থন দিচ্ছি।

তথ্য মতে, আইপিএলের টাকা দিয়েই সাকারিয়ার বাবার চিকিৎসা চলছিলো। মাত্র ২ দিন আগেই সাকারিয়া বলেছিলেন, আমি ভাগ্যবান যে, কয়েকদিন আগেই রাজস্থান রয়্যালস আমাকে আংশিক পারিশ্রমিক পরিশোধ করেছে। আমি সঙ্গে সঙ্গে সেটা বাড়িতে দিয়েছি। সবচেয়ে কঠিন সময়ে এটি আমা’র পরিবারকে সাহায্য করছে।

তিনি আরও বলেন, যদি এক মাস আইপিএল না হতো, আমা’র জন্য সবকিছু অনেক কঠিন হয়ে পড়তো। আমি দরিদ্র পরিবারের সন্তান। আমা’র বাবা টেম্পো চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন সারাজীবন। শুধুমাত্র আইপিএলের কারণে আমা’র জীবন পরিবর্তনের আশা জেগেছিল।