প্রচ্ছদ দৈনিক খবর

বাজার ছেয়ে যাচ্ছে আম দিয়ে, জে’নে নিন সুস্বাদু আম চেনার ৪টি টিপস!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইতিমধ্যে বাজার ছেয়েছে আম বাঙালির খাস ফলে। আমের (mango) নানা প্রজাতি, তার স্বাদ, কোনটি সেরা — এই সব অতি গু’রুত্বপূর্ণ বিষয়ে মোটামুটি সব বাঙালিরই একান্ত ব্য’ক্তিগত মত আছে এবং প্রত্যেকে নিজে’র নিজে’র মতো করে উপভো’গ করে থাকেন।

শুধু ভালো স্বাদের জন্যই নয়, বাঙালির কাছে আম্রপ্রেম (Mango Lovers) একটা উৎসব। গরমে আমের (mango) রসে সাঁতার কাটেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। সে কাঁচা হোক বা পাকা। তবে, শুধু বাংলা নয়, গোটা দেশই মাতে আমের উত্তেজনায়।

গরম কাল মানেই টাটকা, রসালো, সুস্বাদু আমে (mango) মজে থাকার সময়। সুন্দর পাকা আম যেমন উপভো’গ্য, ঠিক তেমনই ভালো পাকা না হলেই আম কেমন যেন দরকচা মেরে যায়। তাই দাম দিয়ে বাজে আম কিনে না ঠকে জে’নে নিন আম কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখলে ঠকবেন না।

গন্ধ: ফল টাটকা কি না বুঝতে নিজে’র ঘ্রাণশ’ক্তির উপর ভরসা রাখু’ন। আমের প্রকার অনুযায়ী বদলে যায় সুগন্ধ। আমের বোঁটার কাছ থেকে যদি ফলের মিষ্টি গন্ধ বেরোয় তা হলে সেই আম কিনুন। খুব জো’রালো, টক বা অ্যালকোহলিক গন্ধ বেরোলে সেই আম কিনবেন না।

নরম: আমের গায়ে আঙুলের মাথা দিয়ে টিপে টিপে দেখু’ন। পাকা আম সুন্দর নরম হবে। কিন্তু যদি আঙুলের চা’পে গর্ত হয়ে যায় তা হলে সেই আম কিনবেন না। তবে যদি বাড়িতে এক সপ্তাহ রেখে খেতে চান তা হলে একটু শক্ত দেখে আম কিনুন।

কেমন দে’খতে: পহলে দ’র্শনধারী, ফির গুণবিচারী— আমের ক্ষেত্রে কিন্তু এক্কেবারে সত্যি। নিটোল, দাগহীন আম কিনুন। খোসা কুঁচকে গিয়েছে এমন আম কিনবেন না। রং বিশেষ গু’রুত্বপূর্ণ নয়। লাল, সোনালি হলুদ, সবুজ, গেরুয়া, কমলা যে কোনও রঙের আম যদি দে’খতে সুন্দর লাগে কিনতে পারেন।

পাকা: অনেক আমবিক্রেতাই কাঁচা আম কিনে কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করেন। আম কেনার ব্যাপারে তাই একটু খুঁতখুঁতে হওয়া ভাল। ই-কমা’র্স সুপারমা’র্কে’টে টাটকা, অরগ্যানিক আম পাবেন। এ ছাড়াও অনেক বিক্রেতা একদম গাছ পাকা আম বিক্রি করেন। তেমনই দেখে কোনও আমবিক্রেতার কাছ থেকে আম কিনুন।