প্রচ্ছদ খেলাধুলা

বাংলাদেশ সফরে আসতে বিসিবি’কে ৩ কঠিন শর্ত দিল অস্ট্রেলিয়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ সফরে আসার আগে অজিরা জুড়ে দিয়েছে তিনটি কঠিন শর্ত।

বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে মোট পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকে’টের পরাশক্তি দলটি জুলাইয়ে আসবে বাংলাদেশ সফরে, সিরিজ মাঠে গড়াবে আগস্টে। তবে বাংলাদেশ সফরে আসার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তিন দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

প্রথম শর্তঃ
বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে দিতে হবে খেলোয়াড়দের। এই অদ্ভুত দাবি মূলত করো’না মহামা’রীর কারণে। সিএ’র চাওয়া, বাংলাদেশে পৌঁছে বিমানবন্দরে ইমিগ্রেশন করতে হবে না; বিমান থেকে নেমে বাসে করে দল চলে যাবে টিম হোটেলে। ইমিগ্রেশন প্রক্রিয়া ভিন্ন কোনো পন্থায় সম্পন্ন করতে চায় তারা।

দ্বিতীয় শর্তঃ
যে হোটেলে অজিদের রাখা হবে, সেই হোটেল পুরোটাই তাদের জন্য বুকিং করতে হবে- এমনই দাবি জানিয়েছে সিএ। অর্থাৎ, বাইরের কোনো অ’তিথি বা গ্রাহক সেই হোটেল ব্যবহার করতে পারবেন না, যতদিন অস্ট্রেলিয়া দল সেই হোটেলে অবস্থান করবে। এক্ষেত্রে জৈব সুরক্ষা বলয়ের সংশ্লিষ্টরাই শুধু হোটেলে অবস্থান করতে পারবেন।

তৃতীয় শর্তঃ
পাঁচটি টি-টোয়েন্টিই সম্পন্ন করতে হবে এক ভেন্যুতে। বাংলাদেশে করো’নার ধাক্কা সামলে ক্রিকেট শুরুর পর থেকে অনেক চাপ যাচ্ছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ওপর। বিসিবি তাই অস্ট্রেলিয়া সিরিজের একাধিক ম্যাচ আয়োজন করতে চেয়েছিল সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা যেকোনো এক ভেন্যুতেই পাঁচটি ম্যাচ খেলতে চায়।

এদিকে বোর্ডের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া তাদের দাবিতে অনড়। এ বিষয়ে অবশ্য দুই বোর্ডের আলোচনা চলছে। শেষপর্যন্ত সিদ্ধান্ত আসতে পারে বিসিবির বোর্ড সভা শেষে।