প্রচ্ছদ দৈনিক খবর

বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি, বললেন কঙ্গনা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজয়ী হলেন মমতা ব্যানার্জি। এমন পরিস্থিতিতেই বিতর্কিত মন্তব্য করেছেন বলিউডের কন্ট্রোভা’র্সি কুইন কঙ্গনা রানাউত। টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করলেন তিনি। শুধু তাই নয় বাংলাকে কা’শ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা।

রবিবার যখন বাংলার রাস্তায় রাস্তায় তৃণমূল সম’র্থকদের উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে, তখন টুইটারে কঙ্গনা লিখলেন, “বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজ’রিটিতে নেই

এবং তথ্য অনুযায়ী গোটা ভা’রতবর্ষের তুলনায় বাংলার মু’সলিম’রা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল আরেকটা কা’শ্মীর তৈরি হচ্ছে।” এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ হ্যাশট্যাগ দেন।নিজেকে বরাবর ‘দেশভক্ত’ হিসেবে দাবি করেছেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশংসায় পঞ্চ’মুখ হয়েছেন তিনি। দিল্লির কৃষক আ’ন্দোলনের সময়ও মোদির পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ কৃষকদের একহাত নিয়েছেন।

এবার বাংলার নির্বাচন নিয়ে মন্তব্য করলেন। শুধু তাই নয় বাংলাকে কা’শ্মীরের সঙ্গে তুলনা করলেন বলিউডের কন্ট্রোভা’র্সি কুইন। এর আগে তিনি মুম্বাইকে কা’শ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন। মহারাষ্ট্রের শাসকদল শি’বসে’নার নেতৃত্বাধীন বৃহণ্মুম্বই পুরনিগম তার অফিসের বেআইনি নির্মাণ ভাঙায় এই মন্তব্য করেছিলেন কঙ্গনা।