প্রচ্ছদ দৈনিক খবর

বাঁশের ডগায় মালা ঝুলিয়ে সামাজিক দূরত্ব মেনে বর-কনের মালা বদল!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কেউ বাবুই পাখির বাসা দিয়ে মাস্ক বানিয়েছেন, কেউ বা পাটের বস্তা মুখে বেঁধেছেন এই সময়। আবার কোথাও কোথাও দেখা যায় বিয়ের কনে মাস্কের উপর দিয়ে আজব কায়দায় নথ পরতে। তবে কখনো কি শুনেছেন বাঁশের ডগায় মালা ঝুলিয়ে একে অপরকে মালাবদল করতে? কি শুনে চমকে গেলেন নিশ্চয়? চমকে যাওয়ারই কথা।

এমনটাই ঘটেছে ভারতের বিহার রাজ্যের বেগুসরাই জেলায়। বর সামাজিক দূরত্ব মেনে কনেকে মালা পরান বর সামাজিক দূরত্ব মেনে কনেকে মালা পরান সেখানে দেখা গেল এক বিয়েবাড়িতে বাঁশের সাহায্যে মালাবদল করতে।

সেই ছবিই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাত্র কীর্তেশ কুমার ও পাত্রী জ্যোতি কুমারী, দু’জনের হাতেই রয়েছে একটি করে বাঁশের কঞ্চি। সে গুলোর মাথায় মালা ঝুলিয়ে বিধিসম্মত দূরত্ব বজায় রেখে একে অপরকে পরিয়ে দিচ্ছেন তারা।

দু’জনের মুখে রয়েছে মাস্ক। বাঁশের মাথায় মালা ঝুলিয়ে বরকে মালা পরান কনে বাঁশের মাথায় মালা ঝুলিয়ে বরকে মালা পরান কনে অনেকে বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও অধিকাংশ নেটিজেনই কিন্তু বর-কনের এই উদ্যোগকে সমর্থন করেছেন।

সমাজে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে জনহিতকর বলেই মনে করছেন তারা। গত ৩০ এপ্রিল বেগুসরাইতে এই বিয়ে সম্পন্ন হয়েছে মাত্র ৫০ জন অতিথির উপস্থিতিতে। সদ্য বিবাহিত কীর্তেশ বলছেন, তাদের এই মালাবদলের অনুষ্ঠান সারা জীবন স্মৃতিতে রয়ে যাবে।