মুন্সিগঞ্জ ও মা’ওয়া প্রান্তে বসানো হয়েছে পদ্মাসেতুর সর্বশেষ সুপার গার্ডার। সর্বশেষ সুপার গার্ডার বসানোর মধ্য দিয়ে মূল সেতু দৃশ্যমান হওয়ার পাঁচ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ সংযোগ সেতু দৃশ্যমান হলো।
শনিবার (১ মে) সন্ধ্যায় পদ্মা সেতুর ৪৩৮তম সুপার গার্ডার বসানোর মধ্য দিয়ে মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর সোয়া তিন কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে। এবার সেতুর অবকাঠামো মা’ওয়া ও জাজিরা প্রান্তকে একত্রিত করলো।
পদ্মা বহু’মুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, আজ গার্ডারটি বসানোর সঙ্গে সঙ্গে পদ্মাসেতু প্রকল্প আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর মা’ওয়া এবং জাজিরা প্রান্ত এক হতে আর কোনো বাধা রইল না।
পদ্মাসেতুর মা’ওয়া প্রান্তে সংযোগ সেতুর দৈর্ঘ্য ১৪৭৮ মিটার এবং জাজিরা প্রান্তে সংযোগ সেতুর দৈর্ঘ্য ১৬৭০ মিটার।













































