আমাদের দেশে তথা সমগ্র বিশ্বেই ব;জ্রপাতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিবছরই ব;জ্রপাতে অনেক লোক মারা যাচ্ছে এবং এর সঙ্গে সম্পদেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। আমাদের দেশে সাধারণত এপ্রিল মাস থেকে শুরু করে এই বর্ষা মৌসুমে ব;জ্রপাতের প্রকোপ বেশি।
ব;জ্রপাত কেন হয় এই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। ভূপৃষ্ঠের মধ্যকার ধনাত্বক আয়নই মূলত ভূপৃষ্ঠে ব;জ্রপাতের কারণ। যখন আকাশে প্রচুর মেঘ জমে আর তা ভূপৃষ্ঠের খুব কাছে চলে আসে তখনই ব;জ্রপাতের ঘটনাটা ঘটে। ব;জ্রপাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এর জন্য বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কিছু দিকনির্দেশনা দিয়েছে। সেগুলো হলো-
১) ব;জ্রপাত সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়। এ সময় ঘরে বা বাসাবাড়িতে অবস্থান করুন।২) ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাহিরে না যাওয়া ভালো। তবে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পড়ে বাইরে বের হতে পারবেন।
৩) ব;জ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না।৪) এই সময়ে ধান ক্ষতে বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন।
৫) ব;জ্রপাতের আশঙ্কা হলে যত দ্রুত গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।৬) কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন।
৭) ব;জ্রপাতের সময় গাড়ির ভেতর অবস্থান করলে, গাড়ীর ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না, সম্ভব হলে গাড়িটি নিয়ে কোন কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।৮) ব;জ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
৯) ব;জ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন।১০) ব;জ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারেন।
১১) এই সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।১২) ব;জ্রপাতের সময় ছাউনবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না, তবে এ সময় সমুদ্র বা নদীতে থাকলে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।
১৩) ব;জ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।১৪) প্রতিটি বিল্ডিংয়ে ব;জ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।১৫) খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন ব;জ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যান।১৬) কোন বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।
১৭) ব;জ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মত করেই চিকিৎসা করতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। ব;জ্র আহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ও হৃদ স্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।













































