মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস নদীতে পড়ে যায়। মাইক্রোবাসটি পদ্মায় ডুবে গেলেও সবযাত্রীকে জীবিত উ’দ্ধার হয়েছে।
আজ রবিবার (৯ মে) বিকালে ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘ’টনা ঘটে।
জীবিত উ’দ্ধারকৃত যাত্রীরা হলেন, মাইক্রোবাস চালক রিয়াজ হোসেন (৩২), শাহ’জাহান মণ্ডল (২৫), কাম’রুজ্জামান (৬০) ও মোহাম্ম’দ আলিফ (১০)।
পাটুরিয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইস’লাম বলেছেন, ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল মাইক্রোবাসটি। পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পন্টুনে তারা ফেরির অ’পেক্ষায় ছিলেন। পন্টুন থেকে গাড়িটি পেছনের দিকে গেলে (ব্যাগ দিলে) নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে মাইক্রোবাসটি পদ্মা’র পানিতে ডুবে যায়।
তবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষনিক আরোহীদের জীবিত উ’দ্ধার করতে সক্ষম হন। পরে ডুবে যাওয়া মাইক্রোবাসটি উ’দ্ধার করা হয়।













































