প্রচ্ছদ দৈনিক খবর

ফিলিস্তিনি’দের পক্ষ নিয়ে যা বললেন ‘পুতিন’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা ম্যাগাজিন রিপোর্ট:-ফিলি’স্তিনিদের অধিকার সংক্রান্ত ইস্যুগুলোকে পেছনে সরানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ এজেন্সিদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

ইস’রায়েল-ফিলি’স্তিন দ্বন্দ্বের সমাধান সংক্রান্ত ইস্যুগুলো এড়িয়ে যাওয়া উচিত নয় বলে জো’র দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফিলি’স্তিনিদের অধিকার সংক্রান্ত ইস্যুগুলোকে পেছনে সরানো উচিত নয় এবং তা এড়ানোও যাবে না। আর এই সমস্যাটির সমাধানে কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বকেই গুরুত্ব দেওয়া উচিত।

এ সময় ইস’রায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সাম্প্রতিক স’ম্পর্ক স্বাভাবিককরণ চুক্তির বিষয়টিকে স্বাগত জানান ভ্লাদিমির পুতিন। বলেন, দুটি দেশের মধ্যে স’ম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হওয়া মানে ওই দেশগুলোর জনগণ ও সংশ্লিষ্ট সবার জন্যই লাভবান। একইভাবে কিছু ইস্যু রয়েছে যেগুলোর দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দিতে হবে।

এসময় পুতিন আরও বলেন, ফিলি’স্তিনের অভ্যন্তরীণ সমস্যা কাটিয়ে উঠাও জরুরি। ইস’রায়েল ও ফিলি’স্তিনি জনগণের চাহিদার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানসহ বর্তমান সমস্যা সমাধানের ব্যাপারেও আশা প্রকাশ করেন পুতিন