প্রচ্ছদ দৈনিক খবর

ফিরেও ফেরা হলো না আর্চারের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইনজুরি কাটিয়ে সাসেক্সের হয়ে মাঠে ফিরলেও খুব বেশি সময় টিকতে পারলেন না জোফরা আর্চার। ডান কনুইয়ের পুরনো ব্যথায় ঘরের মাঠে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই পেসার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইনজুরি নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন আর্চার। ইনজুরি কাটিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে কেন্টের বিপক্ষে মাঠে ফেরেন তিনি। যেখানে প্রথম ইনিংসে ১৩ ওভার বোলিং করে দুটি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ ওভার বল করলেও ছিলেন উইকেটশূন্য। কেন্টের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরই গুঞ্জন শোনা যায় যে, আবারও মাথাচাড়া দিয়ে ওঠেছে ডান হাতের পুরোনো কনুইয়ের ব্যথা। পরবর্তীতে তাঁর কনুইয়ের ব্যথার খবর নিশ্চিত করে ইসিবি।

সেই সঙ্গে তাঁরা জানায় যে, নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া যাবে না ডানহতি এই পেসারকে। এদিকে আবারও অস্ত্রপচার করার প্রয়োজন হতে পারে তাঁর। এ প্রসঙ্গে ইসিবির তরফ থেকে জানানো হয়েছে, ‘জোফরা আর্চার ডান কনুইয়ে চোটের জায়গায় ব্যথা অনুভব করছে। সে ইংল্যান্ড এবং সাসেক্সের মেডিক্যাল টিমের গাইডেন্সে রয়েছে। এই সপ্তাহের শেষে অর্চার চিকিৎসকের পরামর্শ নেবে, চোট সারানোর জন্য এর পর কী করা যায়, সেটা জানার জন্য।’

চলতি বছরের জানুয়ারি থেকেই কনুইয়ের চোটে ভুগছেন। এর মাঝে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন তিনি। যদিও সেটা কয়েকটি ব্যথানাশক ইনজেকশন নিয়ে। ডান হাতের কনুইয়ে চোট পাওয়ার পরই, ভারত সফরের মাঝপথে তাঁকে ইংল্যান্ডে ফিরে আসতে হয়েছিল। যে কারণে ভারতের বিপক্ষে একদিনের সিরিজ তিনি খেলতে পারেননি। এমন কী খেলা হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে।

দেশে ফেরার পর ডান হাতের কনুইয়ে তাঁর অস্ত্রোপচারও হয়। মার্চ মাসে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে তিনি সেরে উঠেছিলেন