প্রচ্ছদ দৈনিক খবর

ফারুকের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন তার স্ত্রী

10
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মাঝে টানা দুই সপ্তাহ অচেতন ছিলেন চিত্রনায়ক ফারুক। তার বেঁচে ফেরার আশাই ছেড়ে দিয়েছিলেন ভক্ত-শুভানুধ্যায়ীরা। এমনকি তার মৃ’ত্যুর খবরও রটে যায়।

তবে ফারুকের স্বাস্থ্য নিয়ে আশা জাগানিয়া খবর দিলেন তার স্ত্রী’ ও সন্তান। জানালেন, ফারুক সুস্থ হওয়ার পথে, তবে উন্নতিটা ধীর গতির।আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফারুক এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতা’লে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই রয়েছেন তার স্ত্রী’।

ফারুকের সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি জানান, দিনে দুই ঘণ্টা করে ওর সঙ্গে সময় কা’টানোর সুযোগ পাই। এই মাসের প্রথম দিকে যে অবস্থা ছিল, তার চেয়ে এখন কিছুটা ভালো। ফারুকের শারীরিক অবস্থার উন্নতি খুব স্লোলি হচ্ছে। চিকিৎসকেরা যে আন্তরিকতা নিয়ে ফারুকের চিকিৎসা দিচ্ছেন, এটা অবিশ্বা’স্য। আমি শুধু এটুকু বলব, সবাই মন থেকে ফারুকের জন্য দোয়া করবেন।

ফারুকের স্ত্রী’ ফারহানা পাঠান আরও বলেন, মা’র্চের শেষের দিকে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে ভীষণ চিন্তায় পড়ে যাই। আল্লাহর রহমতে এখন সেই আশ’ঙ্কা অনেকটা কে’টে গেছে। তার নড়াচড়া আস্তে আস্তে বাড়ছে। এটাকে খুব বড় উন্নতি বলা যাবে না।

মাঝেমধ্যে চোখ মেলে তাকান। র’ক্তচাপ ও ব্রেনে যে সমস্যা ছিল, তা চিকিৎসকের নিয়ন্ত্রণে এসেছে। তাকে কয়েকবার ডাকলে একবার সাড়া দেন। চিকিৎসক জানিয়েছেন, এভাবেই চিকিৎসা চালাতে হবে। কবে সুস্থ হবেন, নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি।