প্রচ্ছদ দৈনিক খবর

প্রেম থাকলেও রেখাকে বিয়ে করতে চাননি ইমরান খান!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখা। এক সময়ের জনপ্রিয় হলেও এখন আর কোনো সিনেমাতে তার দেখা মেলে না। ক্যারিয়ারে নানা জনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সমালোচিত হয়েছেন রেখা। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেমের খবর সবার জানা। তবে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এই অভিনেত্রীর প্রেম কাহিনীর গল্প হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি প্রেম-বিয়ের নিয়ে কিছু ভারতীয় গণমাধ্যমে খবরে শিরোনাম হয়েছেন তারা।

ভারতের দৈনিক দ্য স্টার বলছে, ক্যারিয়ারে তুঙ্গে থাকায় অবস্থায় শুরু হয়েছিল ইমরানের সঙ্গে রেখার প্রেম। অভিনেত্রী রেখার মায়ের সম্মতি ছিল এই সম্পর্কে। সে সময় গ্রীষ্মকালীন অবকাশের পুরো সময়টা মুম্বাইতে

কাটাতেন ইমরান, সঙ্গে ছিলেন রেখাও। ভারতের বিভিন্ন সমুদ্র সৈকত থেকে শুরু করে নাইট ক্লাব- সবখানেই দেখা মিলতো তাদের। তবে প্রেমের এই সম্পর্কটি যখন বিয়ের দিকে যাচ্ছে, ঠিক সে সময়ই নড়ে বসেন ইমরান।

পত্রিকাটিতে ইমরানের মন্তব্য থেকে বলা হয়, ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না রেখার বাসায়। রেখার মা তাদের সম্পর্কটি বিয়ের দিকে এগিয়ে নেওয়ার জন্য রাজি ছিলেন। সে সময়ে ইমরান বেঁকে বসে বলেন, ‘আমি রেখার সঙ্গে সময় কাটাতে দারুণ পছন্দ করি। কিন্তু একজন সিনেমা অভিনেত্রীকে বিয়ে করার ব্যাপারে আমার কোনো পরিকল্পনা নেই।’ তার সেই কথা শুনে আহত হয়েছিলেন রেখা ও তার মা। সেখানেই ভেঙে যায় তাদের সম্পর্ক।

পাকিস্তানকে প্রথম বিশ্বকাপের স্বাদ এনে দেওয়া ক্রিকেটার ইমরান, মাঠ এবং মাঠের বাইরে সকল জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ইমরান খানের প্রেমের সম্পর্কের গুঞ্জনে পাওয়া যায় জেনাত আমান, রেখাসহ অনেক ভারতীয় নায়িকার নামও।