প্রচ্ছদ দৈনিক খবর

প্রেমিকাকে দেখে বিয়ের পোশাকেই পালালেন বর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দশম শ্রেণির মাদরাসা পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমিক দিদার হোসেনের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। বিয়ের আশ্বাসও দিয়েছেন ওই ছাত্রীকে। কিন্তু হঠাৎ তাকে বিয়ে না করে এক তরুণীকে বিয়ে করতে রওনা দেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে প্রেমিকা এক হাতে বিষের বোতল আর অপর হাতে কাফনের কাপড় নিয়ে প্রেমিকের বাড়িতে এসে হাজির হন।

এ সময় প্রেমিকাকে দেখেই বিয়ের পোশাকেই দৌড়ে পালালেন বর। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউপির ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিক মো. দিদার হোসেন মানিকগঞ্জ পোড়রা খান বাহাদুর কলেজের ডিগ্রি পরীক্ষার্থী। তিনি সুয়াপুর ইউপির ঈশাননগর এলাকা মো. আব্দুল খালেকের ছেলে।

বিয়ের দাবিতে অনশন শুরু করা ওই তরুণী স্লোগান দেন ‌‘‘দাবি আমার একটাই স্বামী চাই, স্বামী চাই, হয় বিয়ে না হয় বিষপানে আত্মহত্যা হবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।’’ দিদারের বাবা আব্দুল খালেক বলেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়র প্রেমের কথা জানলে অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করতাম না।

এখন ভেবে স্থির করতে পারছি না কী করব। ইউপি মেম্বার মো. জয়নাল আলী জানান, পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে। সমঝোতা করার জন্য চেষ্টা করছি। কীভাবে বিষয়টি মিটমাট করা যায়।