করোনার ধাক্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চতুর্দশ আসর স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিসিআই। এবার আইপিএলে নতুনভাবে দল পেয়েছে যারা তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের শাহরুখ খান।
ভারতের ঘরোয়া পারফরম্যান্সের সুবাদেই আইপিএলে ডাক পেয়ে যান চেন্নাইয়ের বছর পঁচিশ বছর বয়সী ব্যাটসম্যান। ৫ কোটি ২৫ লক্ষ টাকায় পাঞ্জাব কিংস দলে নেয় শাহরুখকে। ৮ ম্যাচে ১০৭ রান করা শাহরুখ চেষ্টা করেন দামের সুবিচার করতে। তবে খেলা বন্ধ হওয়াতে একটু হলেও হতাশ এই তরুণ! তবে খেলা বন্ধ হলেও সময়টা যে দারুণ কাটছে শাহরুখের। দিন চারেক আগে শাহরুখ একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন।
সেখানে দেখা যাচ্ছে হোটেলের রুমে তিনি একান্তে ছবি তুলেছেন প্রীতির সঙ্গে। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এই ক্রিকেটার। শাহরুখ এই ছবিতে ক্যাপশন দেন, “Naina, 1 2 3 tinggg ” নয়না নামটা দেখেই ফ্যানেরা এই ছবিতে ‘কাল হো না হো’ কানেকশন পান। উল্লেখ্য, ২০০৩ সালে কিং খান (শাহরুখ খান) ও প্রীতি জিনতার অভিনীত ‘কাল হো না হো’ সিনেমা সুপার-ডুপার হিট হয়েছিল।
আর ওই ছবিতে প্রীতির চরিত্রের নাম ছিল নয়না ক্যাথরিন কাপুর













































