প্রচ্ছদ দৈনিক খবর

প্রবাসীকে নিষ্ঠুর নির্মমভাবে পেটানোর ঘটনায় স্ত্রীসহ ৮ জন আটক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কক্সবাজার সদরের ঈদগাঁওতে প্রবাসীকে নিষ্ঠুর ও পৈশাচিক কায়দায় পেটানোর ঘটনায় স্ত্রী ও শ্বশুরসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। ওই নির্মম পিটুনির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নজরে আসে পুলিশের।

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নির্দেশে ঈদগাঁও থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। জেলা পুলিশের এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ভিডিওতে দেখা যাওয়া হামলাকারী ওই যুবককে আটক করার তথ্য জানা যায়নি।

পুলিশের ওই বার্তায় বলা হয়েছে, ঈদগাঁওয়ের কালিরছড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মঞ্জুর আলম (৪৫) দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। প্রবাস জীবনে যা আয় করেছেন তা বাংলাদেশে অবস্থানরত তাঁর দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের নামে পাঠাতেন। তাঁর স্ত্রী নিজের নামে কিনেছেন জমি। আর সেখানেই বানিয়েছেন বহুতল ভবনও।

সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে ছুটিতে আসার পর আর বিদেশ যাওয়া হয়নি মঞ্জুর আলমের। এরই মধ্যে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহ দেখা দেয়। স্বামীর সাথে দূরত্ব বাড়াতে থাকেন স্ত্রী রুনা।এক পর্যায়ে শুক্রবার (২১মে) বাবা, মা, ভাই বোনসহ সবাই মিলে দিন দুপুরে হত্যার উদ্দেশ্যে মঞ্জুর আলমকে নির্মমভাবে মারধর করা হয়।

পুলিশের বার্তায় আরোও বলা হয়েছে, প্রত্যক্ষদর্শী একজন উক্ত মারধরের ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। তাৎক্ষনিক জেলার ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকষ টিম তাঁর স্ত্রীসহ উক্ত ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানিয়েছেন, আটক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।