প্রচ্ছদ দৈনিক খবর

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ঈদ করবেন নুর!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে তার বি’রুদ্ধে সংগঠিত আ’ন্দোলনে যাওয়ায় জে’লব’ন্দি ছাত্রনেতাদের দ্রুত মুক্তি না দিলে
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে ঈদ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও কোটা সংস্কার আ’ন্দোলনের নেতা নুরুল হক নুর।

সোমবার (৩ মে) কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে কারাবন্দী ছাত্রনেতাদের ঈদের আগে মুক্তির দাবিতে তাদের অ’ভিভাবক ও নাগরিকদের নিয়ে আয়োজিত অবস্থান কর্মসূচীতে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নূর বলেন, আপনার বাবার কথা মনে করিয়ে দিয়ে বলতে চাই, আপনি যদি আপনার বাবার প্রকৃত আদর্শ ধারণ করেন তাহলে ছাত্র নেতাদের অ’তি দ্রুত মুক্তি দেবেন। অন্যথায় আম’রা ছাত্রনেতা ও পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ভাইবোনদের যদি মুক্তি দেয়া না হয় তাহলে আমাদের ঈদ হবে গণভবনের সামনে।

তিনি বলেন, আম’রা রাষ্ট্রের বি’রুদ্ধে কথা বলি না। আম’রা জাতীয় স্বার্থে কথা বলেছিলাম। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য একজন সাম্প্রদায়িক ব্যক্তির (ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদি) বি’রুদ্ধে কথা বলেছিলাম।

সাবেক ভিপি নূর বলেন, যদি বাঁশখালির শ্রমিকদের মতো গু’লি চালানো হয়, মোদিবিরোধী আ’ন্দোলনের মতো গু’লি চালাতে হয়, তাহলে আজকে দেশের ভ’য়ার্ত পরিবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যদি আমাদেরকেও ক্ষুদিরাম, সূর্যসেন, নুর হোসেন ও ডা. মিলনদের মতো জীবন দিতে হয় আম’রাও সেই জীবন দিতেও প্রস্তুত।

অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন গণসংহতি আ’ন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রমুখ।