প্রচ্ছদ খেলাধুলা

প্রথম চান্সেই পুরস্কার জিতে নিল ‘মি. ডিপেন্ডেবল’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দারুণ সুখবর, মহা খুশির খবর, প্রথমবারের মতো আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। আর প্রথম চান্সেই পুরস্কার জিতে নিয়েছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেয়ে দারুণ খুশি। তার মতে, এটা তার একার বিজয় নয়; বরং এই অর্জন বাংলাদশের ক্রিকে’টের।

তাই তো, টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রথমে আইসিসিকে ধন্যবাদ, আমাকে মে মাসের জন্য মনোনয়ন দেওয়ার জন্য। তার চেয়ে বড় ধন্যবাদ তাদের, যারা আমাকে ভোট দিয়েছে।

আমি মনে করি, এটা শুধু আমাকে না, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন। শুধু মান্থ অব দা প্লেয়ার না, আমি চেষ্টা করব সারা বছর জুড়ে যেন আমা’র এই ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকে। বাংলাদেশকে যেন আমি আরও অনেক ভালো ইনিংস, ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতে পারি।’