প্রচ্ছদ দৈনিক খবর

‘পোলি’র ইনিংসে বাকরুদ্ধ সবাই

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ব্যাটিং–ঝড়—টি-টোয়েন্টি ক্রিকেটে এই শব্দজোড় প্রায়ই শোনা যায়। কাল শব্দ দুটি আবার শোনা গেল কাইরন পোলার্ডের সৌজন্যে। রোহিত শর্মাদের প্রিয় ‘পোলি’ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আক্ষরিক অর্থেই যেন ঝড় তুলেছেন ব্যাট হাতে।

৩৪ বলে অপরাজিত ৮৭ রান করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসকে ৪ উইকেটে জিতিয়ে মাঠ ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। এমন একটি ইনিংসের পর চারদিক থেকে প্রশংসা আর হাততালি পাচ্ছেন পোলার্ড। ম্যাচ শেষে পোলার্ডকে প্রথম প্রশংসায় ভাসিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তুলেছিল ২১৮ রান।

বড় এই স্কোর তাড়া করতে নেমে ৮১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই। কিন্তু পাঁচ নম্বরে ব্যাট করতে নামা পোলার্ড দুই পান্ডিয়া ভাই ক্রুনাল ও হার্দিককে নিয়ে দুটি জুটি গড়ে দুর্দান্ত এক জয় এনে দেন দলকে। ম্যাচ শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারের ঝোড়ো ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রোহিত। রোহিত প্রথমে বলেছেন, ‘আমি খেলেছি, এমন টি-টোয়েন্টি ম্যাচগুলোর মধ্যে অন্যতম সেরা এটা। পোলির খেলা অন্যতম সেরা ইনিংসও। আমরা ইতিবাচক থাকতে চেয়েছিলাম। ভালো একটা শুরুও পেয়েছি।

এরপর ক্রুনাল-পোলির ভালো একটা জুটি হয়েছে।’ দলকে জেতানোর পথে চতুর্থ উইকেটে ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে ৪৪ বলে ৮৯ রানের জুটি গড়েছেন পোলার্ড। পঞ্চম উইকেটে পান্ডিয়া ভাইদের ছোটজন হার্দিককে নিয়ে গড়েছেন ১৫ বলে ৩২ রানের জুটি। পোলার্ডের ৬ চার ও ৮ ছয়ে সাজানো ইনিংসটি খুব কাছ থেকে দেখেছেন হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে ভারতের এই ব্যাটসম্যান প্রথমে দলের জয় নিয়ে কথা বলেছেন, ‘এমন একটি ম্যাচ জয়ের পর আপনি রোমাঞ্চে থাকবেন।’

হার্দিক পান্ডিয়া এরপর প্রশংসায় ভাসান পোলার্ডকে, ‘সে (পোলার্ড) যখন এমন ইনিংস খেলে, তখন বাস্তবিক অর্থেই আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। আর এমন ব্যাটিং সে বছরের পর বছর খেলে আসছে। অসাধারণ! আমি তো বলব কাউকে ধারাবাহিকভাবে এমন ব্যাটিং করতে দেখাটা বেদনাদায়ক।’ পোলার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপও। কাল পোলার্ডের ইনিংসটি দেখার পর বিশপ টুইটারে লিখেছেন,

‘আইপিএলে অসাধারণ এক ম্যাচ। কাইরন পোলার্ড সত্যিকার অর্থেই একজন কিংবদন্তি।’ যাঁকে নিয়ে এত উচ্ছ্বাস, সেই পোলার্ড অসাধারণ এই ইনিংসের জন্য ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। ম্যাচ শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রথমে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। তিনিই তো আমাকে এমন শক্তি দিয়েছেন।’ এরপর পোলার্ড জানালেন তাঁর দুর্দান্ত ইনিংসের রহস্য, ‘স্পিনারদের চারটি ওভার পেয়েছি। ছোট মাঠে স্পিন বলে ছয় মারার জন্য অপেক্ষা করে ছিলাম আমি।