মৌলভীবাজারে পেট জোড়া লাগানো জমজ শি’শুর পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জে’লার পু’লিশ সুপার মোহাম্ম’দ জাকারিয়া। শনিবার (০৮ মে) বিকালে পু’লিশ সুপারের নেতৃত্বে জে’লা পু’লিশের একটি টিম জান্নাত হাসপাতা’লে উপস্থিত হয়ে শি’শুর বাবা-মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তোলে দেন।
নগদ অর্থ তুলে দেওয়ার সময় আরোও উপস্থিত ছিলেন অ’তিরিক্ত পু’লিশ সুপার (ডিএসবি) আরিফুর রহমান, পু’লিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান মোহাম্ম’দ নাছের রিকাবদার, অ’তিরিক্ত পু’লিশ সুপার (অ’প’রাধ ও প্রশাসন) এবিএম মোজাহিদুল ইস’লাম (পিপিএম), অ’তিরিক্ত পু’লিশ সুপার (সদর) জিয়াউর রহমান ও ডিআইও-১ মোহাম্ম’দ আবু তাহের প্রমুখ।
উল্লেখ্য, বুধবার (৫ মে) রাতে মৌলভীবাজার সদর হাসপাতা’লের গাইনি চিকিৎসক ফারজানা হক পর্ণা ও এনেসথেসিস্ট ডা. বিএসএম এরশাদের এক ঘণ্টা চেষ্টায় সিজারের মাধ্যমে শহরের একটি প্রাইভেট হাসপাতা’লে পেটে জোড়া লাগা যমজ শি’শুর জন্ম হয়। বাচ্চা দুটির প্রসূতি মায়ের নাম তাকলিমা। তাকলিমা কমলগঞ্জ উপজে’লার সিঙ্গরাউলি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী’।জন্মের পর থেকে শি’শু দুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে। শি’শুটির বাবা জুয়েল মিয়া বলেন, আমা’র শি’শুদের অ’পারেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। আমাদের পাশে দাঁড়ানোর জন্য মৌলভীবাজার পু’লিশ সুপারের প্রতি আম’রা কৃতজ্ঞতা প্রকাশ করছি।













































