প্রচ্ছদ দৈনিক খবর

পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দাম কমলো কেজিতে ৮ টাকা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি গতকাল (বৃহস্পতিবার) বিকেল থেকে শুরু হয়েছে। হিলি খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে ।আজ (শুক্রবার) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেয়াজ আমদানি শুরু হওয়ার পর দাম কমেছে কেজিতে ৮ টাকা। গতকাল (বৃহস্পতিবার) খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়, শুক্রবার বিক্রি করা হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়াতে দাম কমেছে কেজিতে ৮ টাকা। আমরা আমদানিকারকদের কাছ থেকে ৪৬-৪৭ টাকায় কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি’। তবে একমাস বন্ধ থাকার পর ইম্পোর্ট পারমিট (আইপি) পাওয়ায় আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এক সপ্তাহ পর পেয়াজের দাম আরও কমে আসবে।